লাগাতার বৃষ্টিতে ময়মনসিংহের হাট-বাজার চলাফেরার অযোগ্য হয়ে পড়েছে
ডা:পলাশ,জেলা ক্রাইম রিপোটার,ময়মনসিংহ।
লাগাতার বৃষ্টিতে শহড়ের আনাচে কানাচে জমেছে বৃষ্টির পানি।হাট বাজার গুলোতে জমেছে কাদা আর আবর্জনার স্তুপ যাতে করে জন মানব দুর্বিসহ জীবন যাপন করছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে যে নগরীর শম্ভুগজ্ঞ বাজার,মেছুয়াপট্রি বাজার,সহ বেশ কিছু বাজার কাদা আর নর্দমায় ছেয়ে গেছে। মানুষ পায়ে হেটে যাওয়ার ও উপায় নাই।শম্ভুগজ্ঞ বাজার টা ময়মনসিংহের একটি বড় বাজার এটা প্রতি বছর কোটি টাকার উপরে ডাক হয় কিন্ত বছরের পর বছর এই এলাকার মানুষ এই দুর্বিসহ জীবন যাপন করছে।সামান্য বৃষ্টি হলেই এই বাজারে জুতা পড়ে চলা ফেরা করা যায়না কাদার জন্য।৩৩ নং ওয়ার্ডের আওতাধিন হলেও এই বাজারে নেই ড্রেন,নেই সঠিক জায়গায় সঠিক ব্যবাসায়ি স্থান।মেইন রোডেই কাচা সবজি,মাছ, মাংস, ফল সহ সব পন্য এক সাথে বিক্রি হচ্ছে যাতে করে আরো নোংরা হচ্ছে এই বাজার যার দরুন সামান্য বৃষ্টিতেও পরিত্যাক্ত ময়লা আবর্জনা গুলো পচে দুর্গন্ধ হচ্ছে এবং পানি জমে হচ্ছে কাদা। এ থেকে নানা ধরনের চর্ম রোগ এবং পানি বাহিত রোগ ছড়াচ্ছে। ।কিন্ত এই ব্যপারে স্থানীয় নেত্রী বর্গ থেকে সিটিকর্পোরেশন এর হর্তা কর্তাদের ও নেই কোন মাথা ব্যাথা।একটা বিভাগীয় শিহড়ের এরুপ দৃশ্য সত্যি লজ্বা জনক একটা জাতী হিসেবে।তাই সুধী মহলের প্রানের দাবি দ্রুত সময়ের মধ্য এই বাজার গুলোর ড্রেনের ব্যাস্থা করে প্রতিটা পন্য বিক্রির জন্য নির্ধারিত স্থান নির্বাচন করে শহড় টাকে সুন্দর বাস যোগ্য করে তুলার জন্য।

