জেলার খবরনেত্রকোনা

কেন্দুয়ায় আওয়ামীলীগ,বি,এন,পি মিলে নদী দখল সাংবাদিকদের মালমাল ছিনতাই ও মারধর।

নিজস্ব প্রতিবেদকঃ

কেন্দুয়া উপজেলার মোজাফফপুর ইউনিয়নের হারুলিয়া, চারিতলা গ্রামে রাজি নদীতে মামলা থাকা সত্ত্বেও আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী লিটন,বি,এন,পি নেতা বাবলু মাষ্টার,পাবেলসহ তাদের দল বল নিয়ে নদীতে সেচে মাছ ধরার পায়তারা করলে কেন্দুয়া থানার সার্কেল অফিসারের নির্দেশে সাংবাদিক সালমান আহমেদ ও তার ভাই সাংবাদিক রিজুওয়ান আহমেদ সেখানে তথ্য সংগ্রহ করতে গেলে হাজী লিটনগংরা তাদের মোবাইল ফোন, প্রেসের আইডি কার্ড, মানিব্যাগ হাতিয়ে নেয়।
তাদের উপর অমানবিক নির্যাতন ও মারধর করে।
তাদেরকে অনবরত হুককি দিচ্ছে।

হাজী লিটনের উপর পূর্বে একাধিক মামলা থাকার পরেও বি,এন,পির ছত্রছায়ায় অবাধে কার্যকলাপ পরিচালনা করে যাচ্ছেন।
ভুক্তভোগী সাংবাদিকরা থানায় জিডি দ্বায়ের করলেও প্রসাশন নীরব ভূমিকা পালন করছে।
ভুক্তভোগী সাংবাদিকদের মতে বি,এন,পির বর্তমান মাননীয় এম,পি ড.রফিকুল ইসলাম হিলালির বোন জামাই কেন্দুয়া উপজেলা বি,এন,পির সভাপতি জয়নাল আবেদীনের নির্দেশেই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। ২৪ তারিখের
ঘটনার ৪ দিন হয়ে গেলেও পুলিশ প্রশাসন কিছুই উদ্ধার করতে সক্ষম হয় নি শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন।
এদিকে ভুক্তভোগী সাংবাদিকদের পরিবার হুকমির ভয়ে ঘরে আবদ্ধ অবস্থায় দিননিপাত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *