নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈমের মরদেহ উদ্ধার, রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন
নেত্রকোনা প্রতিনিধি | স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম
নিখোঁজ এমআইএসটি (MIST) শিক্ষার্থী মোঃ নাঈমের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা উদ্ধার অভিযানের পর গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের ডুবুরিদের মাধ্যমে ঘটনাস্থলের নিকটবর্তী নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ইসলামী শরীয়াহ অনুযায়ী দাফনের প্রস্তুতি গ্রহণ করা হয়। এর আগে নিখোঁজ হওয়ার পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় ডুবুরিদের সমন্বয়ে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালিত হয়।
রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় জানাজা: মরহুম নাঈমের জানাজা সোমবার রাত ৮টায় (২০০০ ঘটিকা) এমআইএসটি কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমের পরিবারের সদস্যদের পাশাপাশি সম্মানিত সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এমআইএসটি কমান্ড্যান্ট এবং বিভিন্ন স্তরের সামরিক ও বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজায় উপস্থিত বিপুল সংখ্যক অংশগ্রহণকারী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দাফন সম্পন্ন নিজ গ্রামে: জানাজা শেষে মরহুমের মরদেহ তার নিজ গ্রাম নাটোর জেলার লালপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের উপস্থিতিতে দাফন সম্পন্ন করা হয়।
উদ্ধার অভিযানের পুরো সময় এমআইএসটি কমান্ড্যান্ট সরাসরি তদারকি করেন। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাটি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
দোয়া কামনা: মরহুম নাঈমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়েছে—
“আল্লাহ তাআলা মরহুম নাঈমকে শহীদদের মর্যাদা দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।

