সর্বশেষ

ইনকিলাব কালচারাল সেন্টার-এর হাদি হত্যার বিচার দাবিতে রাজপথ না ছাড়ার ঘোষণা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এরই ধারাবাহিকতায় নেত্রকোণায় ইনকিলাব কালচারাল সেন্টার-এর মুখপাত্র রফিকুল ইসলাম শুভ জানান পূর্বঘোষণা অনুযায়ী, হাদি হত্যার বিচার দাবি ও দোয়ার আয়োজন করেন ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার নেত্রকোণার বিভিন্ন মসজিদ-এতিমখানায় দোয়ার আয়োজন করেন ইনকিলাব কালচারাল সেন্টার নেত্রকোণা।

সারাদেশের মতো শাহবাগেও আজকের কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পেছনে যাঁরা জড়িত, এর যাঁরা পরিকল্পনাকারী, হত্যাকারী—তাঁদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আজকে শাহবাগ অবরোধ করেছি। আগামীকালও করা হবে। সারা বাংলাদেশ থেকে জনতা আসছে।’

প্রয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করার হুমকি দিয়ে কর্মসূচিতে অংশ নেওয়া হাদির ভাই শরিফ ওমর বিন হাদি বলেন, ‘সরকারের অবস্থা দেখে বোঝা যায়, বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। ওসমান হাদির বিচারের দাবি এখন বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবি। আমরা রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা কিন্তু আরও কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই, আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *