জেলার খবরনেত্রকোনা

নায়েকপুর বায়তুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

নেত্রকোণার মদন উপজেলার ৭নং নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর বায়তুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ২৪তম বাৎসরিক ইসলামিক মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ১৫ ডিসেম্বর (সোমবার) আসরবাদ হতে মধ্যরাত পর্যন্ত দেশের সুনামধন্য ইসলামিক বক্তাদের দ্বারা পরিচালিত হয়েছে।

জানা গেছে,মাদ্রাসাটি স্থাপিত হয় ১৯৯৭ সালে। মাদ্রাসায় মোট তিনটি শাখা নিয়ে মোট ৫০ ছাত্র অধ্যায়নরত। মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা এহসানুল হকসহ ৩ জন মাওলানা পাঠদানে রয়েছেন। মাদ্রাসার সভাপতি হাজী নুরু উদ্দিন খান,সাধারণ সম্পাদক খয়েস ইয়ার খান (মেম্বার)সহ কমিটিবৃন্দ এবং নায়েকপুর ৪নং ওর্য়াডবাসী ও স্থানীয় ব্যাক্তিবর্গগণের সমন্বয়ে এই মাদ্রাসাটিকে পরিচালনা করে থাকেন।এবছর মাদ্রাসাটি থেকে ২ জন কোরআনের হাফেজ হয়েছেন।প্রতিছরের মতো এবছরও গ্রামের প্রতিষ্ঠিত উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত নায়েকপুরের পক্ষ থেকে এই ২ (দুই) জন কোরআন হাফেজকে সংবর্ধনা ও কিছু উপহার প্রদান করে সংগঠনটি। সংগঠনের সভাপতি খান দেলোয়ার জাহান ঝন্টু ও সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন খান জানান,আমাদের নায়েকপুর ৪নং ওর্য়াডের সকল শ্রেণির মানুষের একান্ত দোয়া ও সহযোগিতায় সংগঠনের সেবামূলক গ্রামকল্যাণের কার্যক্রম চলছে। ইনশাআল্লাহ্ সামনেও অব্যাহত থাকবে।

এ বছর নতুন হাফেজ দুজন হলো- জেলার আটপাড়ার পুখলগাঁও গ্রামের এন্ট্রেস মিয়ার ছেলে হাফেজ মো.নাঈম হাসান এবং কমলাকান্দার চন্দনকান্দি গ্রামের কমল মিয়ার ছেলে হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *