জেলার খবরময়মনসিংহ

ইউনানী,আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসার নামে অপচিকিৎসা প্রতিরোধ ও মনিটরিং কমিটি গঠন

ডা:পলাশঃ (প্রতিনিধি) ময়মনসিংহ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) অনুমোদিত এবং প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের সফল চিকিৎসা পদ্ধতি ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা বিশ্বব্যাপি ব্যাপক সফলতার সাথে অসুস্থ্য পীড়িত জনসাধারনের চিকিৎসা সেবা দিয়ে আসছে।কোন কোন ক্ষেত্রে আধুনিক মর্ডান চিকিৎসা পদ্ধতি সেখানে ব্যার্থ সেখানে এই চিকিৎসা পদ্ধতি সফল।

এই শাস্ত্রের চিকিৎসক গণ ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে একাডেমিক শিক্ষা অর্জন করে স্বাস্থ্য মন্ত্রনালয়ের চিকিৎসক সনদ নিয়ে চিকিৎসা পেশায় দায়িত্ব পালন করে আসছে সারা বিশ্বব্যাপী। কিন্ত সাম্প্রতি সময়ে দেখা যাচ্ছে এক শ্রেনীর অসাধু প্রতারক চত্রু ইউনানী আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসক পরিচয় দিয়ে জনসাধারনের সাথে প্রতারনা করে এই চিকিৎসা শাস্ত্রের বদনাম এবং ক্ষতি করে আসছে।

এই প্রতারনা বন্ধে বর্তমান সরকারের স্বাস্থ্য অধিদপ্তর প্রতিটা জেলায় একটা করে মনিটরিং টিম গঠন করার সিন্ধান্ত নিয়েছে যাতে করে ভুয়া চিকিৎসক এবং চিকিৎসা কেন্দ্র গুলো চিহ্নিত করে বন্ধ করা যায় এবং অপচিকিৎসা বন্ধ হয়।এই ৫ সদস্য মনিটরিং টিমের সভাপতি হবেন সিভিল সার্জন মহোদয়।
এবং সদস্য হিসেবে থাকবেন জেলা প্রসাশকের এক জন,পুলিশ সুপারের একজন,ঔষধ প্রসাশনের একজন এবং একজন মেডিকেল অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *