সর্বশেষ

শিবগঞ্জ ফেরিঘাটে সেতুর অভাবে চরম ভোগান্তি

আমিরুল ইসলাম (স্টাফ রিপোর্টার): নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার শিবগঞ্জ বাজার সংলগ্ন অবস্থিত ফেরিঘাটটি। এই এলাকায় সেতুর অভাবে প্রতিদিন চরম জনদুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। এই ফেরিঘাট এলাকায় একটি সেতুর সংকট দীর্ঘদিন ধরে মানুষের যাতায়াতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে। ফলে জরুরি রোগী,স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। স্থানীয়রা জানান,এই ভোগান্তির কারণে রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া যায় না,শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে দেরি করে পৌঁছায় এবং ব্যবসায়ীদের পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। পথচারী ও এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *