জেলার খবরনেত্রকোনা

‌বি‌সিএস (শিক্ষা) ‌ক্যাডার হলেন কেন্দুয়ার কৃতি সন্তান চিন্ময় কান্তি কর।

আমিরুল ইসলাম: (‌বি‌শেষ প্রতি‌নি‌ধি) নেত্রকোণার কেন্দুয়া উপজেলাধীন আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও (করবাড়ি) গ্রামের হোমিওপ্যাথিক পল্লি চিকিৎসক ডাক্তার মিলন কান্তি করের ছেলে চিন্ময় কান্তি কর ৪৪তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার বাবা মায়ের তিন সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান।

চিন্ময় কান্তি কর, তিনি উপজেলার আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া জে.এন.সি শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০১১ সাল মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে উত্তীর্ণ হন।

পরে নেত্রকোনা সরকারী কলেজ থেকে ২০১৩ সালে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৪.৮০ পান। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ২০১৮ সালে সমাজবিজ্ঞান বিভাগ হতে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় হতে ২০২১ সালে একই বিভাগে (স্নাতকোত্তর) জিপিএ- ৩.৩৫ পেয়ে শিক্ষা জীবন শেষ করেন। এরপর তিনি ৪৫তম বিসিএসের ভাইভা প্রার্থী ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার্থী।

তিনি জানান,সততা ও দক্ষতার সাথে দায়িত্বপালনের মাধ্যমে শিক্ষাখাতের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চান। তার পরিবার ও নিজের জন্য দেশবাসীর নিকট দোয়া প্রত্যাশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *