ময়মনসিংহ

৫ দিন পর আজ বিশর্জনের মধ্যদিয়ে শেষ হচ্ছে দীপাবলি কালী পুজা

(ডা: পলাশ দে, জেলা প্রতিনিধি ময়মনসিংহ)
ময়মনসিংহ নগরী সনাতন ধর্মালম্বিদের এক পুরোনো শহড়।এই শহড়ের আনাচে কানাচে রয়েছে সনাতন ধর্মালম্বিদের নানা রকম স্মৃতি এবং সাক্ষি।তারি ধারাবাহিকতায় এই অঞ্চলে নানান রকম সনাতনি পুজা পার্বনের রেওয়াজ আজো বিদ্ধমান।গত ২০ অক্টোবর থেকে ব্যাপক উৎসাহ এবং উদ্দিপনার সাথে নগর জুরে শুরু হয়েছিল প্রায় ১০০ টার মতো পুজা মন্ডমে দিপাবলি কালি পুজা।ব্যাপক ডেকোরেশন এবং আলোক শয্যার পুরো শহড় জেনো সেজেছিল নতুন এক রুপে।প্রতিটা পুজা মন্ডপেই আরতি,নাচ, গানে মুখরিত হয়ে উঠেছিল সন্ধ্যা থেকে গভির রাত পর্যন্ত।
প্রতিটা পুজা মন্ডমেই দেখা গিয়েছে তরুন তরুনি এবং সব বয়সের ছেলে মেয়েদের উপচে পড়া ভির এবং নাচ গান।সব চেয়ে আনন্দ এবং খুশির খবর এই যে এখন পর্যন্ত কোন অপ্রীতি কর ঘটনার খবর পাওয়া যায় নাই।প্রশাসনের দিক থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যাবস্থা।আজ শুত্রুবার কাচারি ঘটে বিশর্জনের মধ্য দিয়ে এই কালি পুজার সমাপ্তি ঘোষনা করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *