কেন্দুয়া উপজেলায় গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির হাত-পা, মুখ বাঁধা অবস্থায় উদ্ধার।
নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দিদারকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার ২০ অক্টোবর আনুমানিক রাত ৯টার দিকে বড় কালিয়ান (কেন্দুয়া-আঠারোবাড়ী) সড়কের পাশে বাদল ভূইয়া ইটখলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ইটখলার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দিদারকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
তার চাচাতো ভাই সাকিব হাসান জানান, দিদার এখন কিছুটা সুস্থ আছেন এবং স্বাভাবিক জ্ঞান ফিরে পেয়েছেন। তিনি আরও বলেন, “গন্ডা ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। আমার ভাইয়ের বিপক্ষের কিছু লোক তাকে হত্যার হুমকি দিয়েছিল।”

