ময়মনসিংহ মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য
ময়মনসিংহ জেলা ক্রাইম রিপোটার: ডা:পলাশ
ময়মনসিংহ নগরী একটা প্রাচীনতম নগরী।শিক্ষা সংকৃতির এক অপার ভান্ডার হলো এই নগরী।শহড়ের প্রায় এক তৃতীয়াংশ বসতি বিভিন্ন জেলা থেকে আগত পরিবার।ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা এবং মানসম্মত শিক্ষার প্রয়োজনে এই শহড়ে বাস করছেন।কিন্ত এই শিক্ষা ও সংকৃতির নগরী জুড়ে চলে আসছে মদ,গাজা,হিরুহিন,ইয়াবা,সহ সব ধরনের মাদকের রমরমা ব্যাবসা,লোক চক্ষুর সামনেই এই সব ব্যাবসা বেশ দাপটের সাথেই চালিয়ে যাচ্ছে একটা চক্র।তাদের কে কেউ কিছু বলার সাহস রাখে না এমন কি এসব নিয়ে প্রতিবাদ করলে জীবন দিতে হয়। এসব নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করলেও প্রশাসনের এব্যাপারে নেই কোন মাথা ব্যাথা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন যে নগরীর শম্ভুগজ্ঞ, আকুয়া,ঢাকা বাইপাস,কিষ্টপুর, রেল ওয়ে স্টেশান,কেওয়াট খালী এই মাদক ব্যাবসা চরম ভাবে জমিয়ে বসেছে।কেউ কোন প্রতিবাদ করলে তার জান ও মালের চরম ক্ষতি করে ওরা।এই সব ব্যাবসায়িরা সবার চিনহিত হলেও পুলিশ প্রসাশন দেখেও না দেখার ভান করে থাকে।মাঝে মাঝে লোক দেখানো সাজানো নাটক করে বিভিন্ন হোটেল এবং মোর গুলোতে তল্লাশি দেয়।কিন্ত কাউকেই ধরতে দেখা যায়না। আর ধরলেও মুটা অংকের টাকা দিলেই খালাস। অবাধে নেশা আনাচে কানাচে পাওয়ার কারনে এই শহড়ের যুব সমাজ হয়ে পড়ছে নেশায় আক্রান্ত। যার ফলে নগরিতে প্রায়ই বিভিন্ন অপ্রীতিকর ঘটনার খবর শোনা যায়।গুনী জনদের এবং শান্তি প্রিয় জন মনে প্রশ্ন এর সুস্থ্য সমাধান কি আদৌ হবে।

