জেলার খবরনেত্রকোনা

৪ নং গড়াডোবা ইউনিয়নে ২ নং ওয়ার্ড বি,এন,পির মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ ওবায়দুল ইসলাম সাগর। 

নেএকোণা জেলার কেন্দুয়া উপজেলাধীন ৪ নং গড়াডোবা ইউনিয়নে ২ নং ওয়ার্ড  বি,এন,পির মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আজ ৪ অক্টোবর শনিবার বিদ্যাবল্লভ রওশন ইজদানী একাডেমি খেলার মাঠে আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতি ছিলেন ইউনিয়ন বি,এন,পির সভাপতি জনাব গিয়াস উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম শফিক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দুয়া উপজেলা বি,এন,পি।

মাওলানা আজিজুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক কেন্দুয়া উপজেলা বি, এন,পি। মাহবুবুর রহমান খান মহসিন, প্রচার সম্পাদক কেন্দুয়া উপজেলা বি, এন,পি। শেখ ইকবাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক ৪নং গড়াডোবা ইউনিয়ন বি,এন,পি।

সঞ্চালনায় ছিলেন সাইফুল হক ও সামছু মিয়া। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন যুবদল নেতা খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক  কেন্দুয়া উপজেলা  যুবদল ও আহ্বায়ক ৪নং গড়াডোবা ইউনিয়ন যুবদল। রাজিব তালুকদার, সাবেক ছাত্রনেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক ৪ নং গড়াডোবা ইউনিয়ন যুবদল। ওমর ফারুক (আশিক) সহ -সভাপতি কেন্দুয়া সরকারি কলেজ। তাছাড়া বি,এন,পির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বক্তব্য প্রদান করেন। তারা সকলেই দেশ ও জাতির কল্যানে বি,এন,পির হয়ে কাজ  করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান। তারা ধানের শীষে আস্থা রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে আশ্বাস দেন। যে কোন অপশক্তিকে রুখে নিয়ে শান্তি, শৃঙ্খলায় কাজ করতে চান এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *