জেলার খবরময়মনসিংহ

ব্যাপক উদ্দিপনায় শুরু হলো শারদীয়া দূর্গোৎসব

ময়মনসিংহ প্রতিনিধি: ডা:পলাশ
হিন্দু ধর্মীয় প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দুর্গাপুজা,রাম অবতারের হাত ধরেই এই বাংলাদেশের বর্তমান চট্রগ্রাম জেলার পটিয়া উপজেলার মেধসমনির আশ্রমেই শুরু হয়েছিল এই শারদীয়া দুর্গা পুজা। যুগ যুগ ধরে তারি ধারা বাহিকতায় চলে আসছে এই অনুষ্ঠান বিশ্বের সকল সনাতনীদের মাঝে।জগৎতের সকল অপশক্তি আর অশুর শক্তি নিধনের জন্য প্রতি বছর এই দিনে এই তিথিতে ডেকে আনা হয় মাতৃশক্তি মহা শক্তি দেবি দুর্গা মাকে।সকল সনাতনিদের মাঝে বিশ্বাস মা এসে অসুরের মতোই সারা বিশ্বের সব অপশক্তি নিধন করে সুখ এবং শান্তি প্রতিষ্ঠা করে যাবেন।এই বিশ্বাস এবং ভক্তির মাধ্যমেই প্রতি বছরের ন্যায় সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগেও শুরু হয়েছে দুর্গা পুজা।সুস্থ্য সুন্দর এবং কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে দুর্গা পুজা।ময়মনসিংহ শহড় এবং আশে পাশে খোজ নিয়ে দেখা গেছে এখন পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনার জন্ম হয়নি।ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক এই বাংলাদেশে সবার ধর্ম স্বাধীন ভাবে পালন করার অধিকার রয়েছে এবং পালন করে আসছে বছরের পর বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *