সর্বশেষ

নেত্রকোণায় জেলায় কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এনসিপির সদস্য ফরম

জাতীয় নাগরিক পার্টি (সংক্ষেপে এনসিপি) হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামকে আহ্বায়ক করে ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ সালে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল। এটি ছাত্র-জনতার অভ্যুত্থান সফল হওয়ার ফলাফল। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি নতুন রাজনৈতিক দলের গুঞ্জন উঠে। অভ্যুত্থান চলাকালে এর নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা ঘোষণায় একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা উল্লেখ ছিল। এরপর সেপ্টেম্বরে দেশ পুনর্গঠনের উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়। ডিসেম্বর জানা যায় যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নতুন দল গঠন করা হবে এবং সেই লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি থানায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসে এবং ২৩ থেকে ২৫ শে ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করা হয়।

এরই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলায় উৎসব মুখর পরিবেশে চলছে , জাতীয় নাগরিক পার্টি’র সদস্য ফরম পূরণ কার্যক্রমঃ

নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টি’র সদস্য ফরম প্রাপ্তির স্থান সমূহ:

ঠিকানাঃ-

নেত্রকোণা সদরঃ , রফিকুল ইসলাম শুভ (সংগঠকন জাতীয় নাগরিক কমিটি) নেত্রকোণা জেলা। Rofiqul Islam Shovo ফোন: 01928710550, ঠিকানা- তেরিবাজার মোড়, পোস্ট অফিসের বিপরীত পাশে। মিনহাজ সোহেল (যুগ্ম আহ্ববায়ক) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নেত্রকোণা জেলা। মোহনগঞ্জ উপজেলায় মো: মনির ও শামিম খান: পাইলট স্কুল সংলগ্ন ও টেংগাপাড়া। খালিয়াজুরি উপজেলায় মুহাম্মদ রিয়াদ, 01560011170 , আটপাড়া উপজেলাঃ সদস্য ফরম সংগ্রহের ঠিকানা: আল আকরাম খান মুন্না: 0 1924-540723, পুরো জেলার নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় কমিটির সংগঠক জনাব, প্রীতম সোহাগ।

১৫০-১৭০ সদস্য সম্ভাব্য আহবায়ক কমিটি গঠন করে জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক হিসেবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব হিসেবে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনকে প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছিল।[ এছাড়াও জানা যায় যে দলের জন্য সারা দেশে গঠিত ৪০০ কমিটিতে প্রায় ১০,০০০ সদস্য যোগ দিয়েছেন। ২২শে ফেব্রুয়ারিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী দলের সাংগঠনিক পদ হিসেবে সমন্বয়ক, সদস্যসচিব, মুখপাত্র, মুখ্য সংগঠক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব চূড়ান্ত করা হয়েছিল। পদ নিয়ে বিতর্ক মেটাতে উদ্যোক্তারা প্রয়োজনে শীর্ষস্থানীয় পদের সংখ্যা ৬ থেকে ৮ পর্যন্ত বৃদ্ধি করার চিন্তা করছিল। জানা গেছে যে দলটির গঠন হবে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ যেটি রাজনীতিতে তরুণদের প্রতিষ্ঠিত করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *