সর্বশেষ

বাংলাদেশ ভারত সীমান্তে বোমা বিস্ফোরণ, আহত: ৫

বাংলাদেশের সীমানায় প্রবেশ করে আম গাছ কাটাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা শুরু হয়। সীমানার ওপার থেকে হাত বোমা বিস্ফোরণ করে ৫ বাংলাদেশী কৃষক আহত হন। এ ঘটনার পর সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

১৮ জানুয়ারি শনিবার সকালে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ এবং ভারতীয় সীমান্তবর্তী মানুষ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। আম গাছ কেটে নষ্ট করে তারা। খবর পেয়ে বিজিবি জওয়ান ও কিরণগঞ্জের স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। পরে বিজিবি ও স্থানীয় মানুষদের কড়া অবস্থানের কারণে পিছু হঠতে বাধ্য হয় ভারতীয় বাহিনী ও তাদের উচ্ছৃঙ্খল গুণ্ডারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *