জেলার খবরময়মনসিংহ

সিন্ডিকেট গুড়িয়ে অবশেষে নেত্রকোনায় বিআরটিসি

অনেক জল্পনা-কল্পনা শেষে চালু হলো নেত্রকোনা টু ময়মনসিংহ বিআরটিসি বাস সার্ভিস। নেত্রকোনা এবং ময়মনসিংহের যাত্রী সাধারণের মাঝে স্বস্তি বিরাজ করছে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নেত্রকোনার অগ্রনায়ক রফিকুল ইসলাম শুভকে মুঠোফোনে ফোন করা হলে তিনি জানান, ‘ নেত্রকোনার সংস্কারে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনায় কিছু দাবি করেন নেত্রকোনার ছাত্র-জনতা। দাবিগুলো নিম্নরূপ:

১। নেত্রকোনা টু ময়মনসিং বিআরটিসি (দুতলা বাস) বাস চালু করা এবং শিক্ষার্থীদের জন্য ভাড়া হাফ…

২। নেত্রকোনা ঢাকা বাস স্ট্যান্ডের বাথরুম ব্যবস্থা ঠিক করার আল্টিমেটাম ৩ দিনের মধ্যে এবং পৌরসভা কর্তৃক যাত্রী ছাউনি তৈরি করতে হবে ৭ দিনের মধ্যে।

৩। দত্ত মার্কেটের সামনে থেকে কোনো বাস চলবে

৪। নেত্রকোনায় শিক্ষার্থীদের অটো ভাড়া ৫ টাকা করন

৫। ১ মাসের মধ্যে উন্নতমানের এসি বাস চালু ঢাকা টু নেত্রকোনা।

6। বিগত দিনে যারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিলেন তাদের লিস্ট ও তাদের বিরুদ্ধে শিগগিরই আইনের ব্যবস্থা নেওয়া হবে।

৭। নেত্রকোনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা।

এগুলোর মধ্যে বিআরটিসি বাসটি চালু হওয়ার পর এখন ভালো লাগছে এবং কোনো সংস্কারের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারায় তিনি আনন্দিত বলে জানান এবং নেত্রকোনার ছাত্রদের মধ্যে ফাহিম রহমান খান পাঠান এবং আঞ্জুমানের একটি ব্যাচের রাফিসহ অনেকের প্রশংসা করেন তিনি। তবে আক্ষেপের সুরে এটাও বলেন যে, নেত্রকোনা থেকে শ্যামগঞ্জের বিআরটিসি ভাড়া ৪০ টাকার পরিবর্তে ৩০ টাকা করাটাই বেশি যৌক্তিযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *