ক্রিকেটখেলা

গ্রেফতার হচ্ছেন সাকিব, যা জানালেন আসিফ নজরুল

সাংবাদিকদের করা প্রশ্নে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন সাকিব গ্রেফতার হতে পারেন আওয়ামী লীগের কারণেই। তিনি উদাহরণ হিসেবে সাবেক ফুটবলার আমিনুল হকের দৃষ্টান্ত দেখান, কারণ তাঁকে বারবার কারাগারে যেতে হয়েছে শুধুমাত্র বিএনপি করার অপরাধে। ২০১৮ সালে টানা ১ বছর ৪ মাস পরে তিনি জামিন পান। তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়া জগতে আমিনুল হকও একজন ভালো ও বাংলাদেশকে অনেক আনন্দঘন সময় উপহার দিয়েছেন, তিনি আরও বলেন সারা বাংলাদেশে যেভাবে পুলিশ গুলি করেছে, সেখানে একজন যদি মামলা করতে চায় সে কি শুধুমাত্র পুলিশের বিরুদ্ধেই মামলা করবেন নাকি আওয়ামী লীগের অন্যান্যদের বিরুদ্ধেও করবেন সে সিদ্ধান্ত একমাত্র ভুক্তভোগীরই। সে হিসেবে অনুমান করাই যায়, পাকিস্তান সফর শেষে সাকিব দেশে ফিরলে হয়তো যেতেও হতে পারে কারাগারের শক্ত বিছানায়!

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *