চাকরিচাকরির খবর

সংসদ না থাকায় পুরোনো নিয়মেই হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সরাসরি শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা পেতে যাচ্ছে। এজন্য একটি আইন পাসের কাজ চলছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সংসদ বিদ্যমান না থাকায় আইন পাস সময় সাপেক্ষ বলে জানিয়েছেন সংস্থাটি। এজন্য আগের নিয়েমেই আয়োজন হতে পারে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি।

শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত বেশি কিছু এ সময় বলা যাচ্ছে না। আইন পাস করার জন্য সংসদে তুলতে হয়। এই মুহূর্তে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে কাজেই এটি কবে পাস হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয় নি।

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক ঘাটতি রয়েছে। যত দ্রুত সম্ভব এনটিআরসিএ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায়। শিক্ষা উপদেষ্টাসহ একাধিক মাধ্যমকে বিষয়টি জানিয়েছে এনটিআরসিএ। তাই খুব শিগগরিই অনুষ্ঠিত হতে পারে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *