জন্মদাত্রী
আমার জন্মের ২দিন আগের ব্যথা
তাকে কতটা যন্ত্র নাই দিয়েছিলো সেদিন
অসহ্য! বেদনা দিয়ে অতঃপর দুদিনবাদে
ঝড়লো তার চোখে আনন্দ অশ্রæ
মুখে এলো বাজ্যের সুখ, বুক জুড়ে পেলো
স্বর্গীয় প্রশান্তি যেনো কোনো
যে প্রসব যন্ত্রণার বলি দানে মাত্র ১০ দিন
বা তার কিছু বেশি বা কম আমার আগমন
এ ধরায় তিনি মানবী না তিনি মানুষ নয়, তিনি
সে তো সাক্ষাত দেবী আমার,
আমার মা, আমার জননী!
২৬টি বছর কতটা দুঃখ সহে যে নারী
গড়েছে আজকের আমাকে,
আমার যত অর্জন, সম্মান, যত স্বীকৃতি, খ্যাতি
সবটুকুর প্রাপ্য কেবলই তিনি যার নিরব শ্রম, ঝিনুকের তিল তিল করে গড়ে তোলা মুক্তার মতন যাতনা যেনো
সহেছেন তিনি, রক্ত-মাংশ-বুকের দুধের
অংমূল্য দাম কখনো কল্পনা যোগ্য নয়
আমি তো চির অধম, চির ঋণী তাঁর কাছে…
শরণ কুমার সাহা

