ঢালিউডবিনোদন

ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিসাব বুঝে নেব-সাফা কবির

ফেনীসহ বাংলাদেশের  নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারের মানুষেরা ভয়াবহ বন্যার শিকার হয়েছেন। এমন অদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশের তারকা অঙ্গণের শিল্পীরাসহ সকল পেশার মানুষেরা দাঁড়িয়েছেন বন্যা কবলিত মানুষের পাশে। সবচেয়ে নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফেনী জেলার ৩টি উপজেলায়। সেখানে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা, নেই বিদ্যুৎ সংযোগও। গত বৃহস্পতিবার পোস্টে সাফা কবির লিখেছেন, মানুষ বাঁচলে ক্ষতি আমরা পুষিয়ে নেব, পানির হিসাব অবশ্যই বুঝে নেব, কখন কে গেট ছেড়েছে সব মনে রেখে অধিকার ঠিকই কড়ায় গন্ডায় আদায় করা হবে শুধু এই মুহূর্তে দরকার মানুষ গুলোকে বাঁচানো। নতুন জোয়ারে সব সংস্কার করে ফেলা যাবে কিন্তু এই বন্যার পানির জোয়ারে আগে মানুষগুলোকে বাঁচানো দরকার। এই মানুষগুলোই দেশ গড়বে। সাফার বলেন, চলেন আরেকবার, সাড়া দেই দেশের ছাত্র-জনতা বুদ্ধিজীবী উপদেষ্টা নাগরিক সমাজ শিক্ষিত সমাজ আর সকল সাধারণ মানুষ, আমরা যুদ্ধ করতে জানি হোক সেটা স্বৈরাচারের বিরুদ্ধে হোক বা অমানুষ সৃষ্ট বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ, আমরা যে পারি আরেকবার দেখাই। সকল ধরনের সহযোগিতা তৈরি করে ঝাপিয়ে পড়ি যার যার যতটুকুই সাধ্য আছে, সবটা দিয়ে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *