জেলার খবরনেত্রকোনা

দুই হাজার কাটা জমির ফসল পানির নিচে তলিয়ে

রতন রহমান প্রতিনিধি (কেন্দুয়া) নেত্রকোনা

নেত্রকোণা জেলাধীন কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গোদিয়ার হাওরে আকস্মিক জলাবদ্ধতায় তলিয়ে গেছে প্রায় দুই হাজার কাঠা জমির উঠতি ফসল। সোঁনালী ধানের প্রত্যাশায় থাকা শত শত কৃষকের চোখে এখন কেবলই অন্ধকার।

সরজমিনে এলাকাটি পরিদর্শনে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ ফসলি জমি এখন অথৈই পানির নিচে, যা বলাইশিমুল ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের সারা বছরের খোরাক ছিল।
​​হাওর এলাকায় গিয়ে দেখা এটাযায় যে,চলতি সময়ে কৃষকের ধান কাটার উৎসবে মেতে থাকার কথা, সেই সময়ে তারা বুক সমান পানিতে নেমে আধা-পাকা ধান তোলার ব্যর্থ চেষ্টা করছেন। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে-
​ক্ষয়ক্ষতির পরিমাণ: প্রায় ২,০০০ কাঠা (স্থানীয় পরিমাপ অনুযায়ী) জমির বোরো ধান সম্পূর্ণ পানির নিচে।
​এই হাওরে বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষের জমি রয়েছে। ফলে এই ক্ষতি পুরো ইউনিয়নের প্রান্তিক কৃষকদের ওপর সরাসরি প্রভাব ফেলবে।
​অধিকাংশ ধান পাকার কাছাকাছি ছিল, যা এখন পচে যাওয়ার উপক্রম হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *