সর্বশেষ

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দুয়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল-এর নেত্রকোনা জেলা শাখার অধীন কেন্দুয়া উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে হাফেজ মাওলানা আব্দুর রশিদ নূরানীকে আহ্বায়ক এবং হাফেজ মাওলানা সাইদুর রহমান সাঈদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

জানা গেছে, জেলা আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনিম আলম ও সদস্য সচিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য। তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটির কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে দলীয় আদর্শ প্রচার, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, খুব শিগগিরই নবগঠিত কমিটির আনুষ্ঠানিক পরিচিতি সভা ও কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ কমিটি ঘোষণাকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *