কেন্দুয়া উপজেলা বি,এন,পির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুল হক আর নেই
হাল বাংলা রিপোর্ট
নেত্রকোণা জেলাধীন কেন্দুয়ার উপজেলা বি,এন,পির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুল হক ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নেত্রকোণা জেলার মদন উপজেলার তিয়শ্রী দাখিল মাদ্রাসার সুপার( অবসরপ্রাপ্ত) ছিলেন।
কেন্দুয়া উপজেলার আদর্শ গ্রাম বিদ্যাবল্লভে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি গড়াডোবা ইউনিয়ন বি,এন,পির প্রবীণ রাজনৈতিক ব্যাক্তি ছিলেন। শিক্ষকতা জীবনে অবসরগ্রহন করার পরে নিজের গ্রাম ও কেন্দুয়াতে বসবাস করতেন। প্রয়াত আজিজুল হক সাহেবের বড় ছেলে খালিদ সাইফুল্লাহ্ কেন্দুয়া উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক ও গড়াডোবা ইউনিয়ন যুবদলের আহব্বায়কের দায়িত্বে রয়েছেন। আগামীকাল ১৭ই ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় ঐতিহ্যবাহী রওশন ইজদানী একাডেমি হাই স্কুল মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

