কবিতাসাহিত্য

সহানুভূতি 

 ” বিরহী কবি মাজেদুল হক “

স্রষ্টার কাছে মানুষ সবাই সমান,

রক্তে মাংসে গড়া দেহ নাহি ব্যবধান। 

অন্ধ ল্যাংড়া হাবা বোবা যত সৃষ্টি ভবে,

স্রষ্টা করেছেন সৃষ্টি বিভেদ কি তবে ? 

নারী পুরুষের মাঝে অঙ্গ ব্যবধান, 

সৃষ্টির রহস্য এটা কত সু-মহান। 

যত প্রতিবন্ধী আছে মানুষ ওরাও,

অবহেলা কর না তুমি পাশে দাঁড়াও।

তুমি ভালো প্রতিবন্ধী হতে কতক্ষণ, 

দুর্ঘটনায় হারায় অঙ্গ বহুজন। 

সাহায্যের লাগি ঘুরে দরিদ্র ভিখারি, 

ধনীও ভিক্ষুক সাজে ইশারা উনারী। 

কর না বড়াই কভু গর্ব অহংকার, 

জীবন থাকিতে করিও পরোপকার। 

মনে রাখিবে মানুষ মানুষের জন্য, 

মানব সেবা করিলে হবেই সে ধন্য। 

জীবের প্রতি দেখাবে যে সহানুভূতি, 

পরোপকার করিবে মনে প্রতিশ্রুতি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *