নেত্রকোণা জেলা থেকে মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন যাঁরা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া সরকারের সম্ভাব্য মন্ত্রিপরিষদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ। এতে মূল্যায়িত হচ্ছে অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা, পুরোধা রাজনীতিক ব্যক্তিত্ব এবং আঞ্চলিক ভূরাজনৈতিক ভারসাম্য। ফলে এসব সমীকরণে আলোচনায় উঠে আসছে নেত্রকোণা অঞ্চলের ৩ রাজনীতিকের নাম। তবে শেতষক প্রত্যাশিত এ মন্ত্রিপরিষদে কাদের কাঁধে উঠবে দায়িত্বভার? এ নিয়ে গুঞ্জন এখন সর্বত্রই।
তৃণমূলের এ আলোচনায় এবারের মন্ত্রিপরিষদে প্রবীণ রাজনীতিক বিগত সময়ের অভিজ্ঞ লুৎফুজ্জামান বাবর, আইন অঙ্গনের মূল্যায়নে ব্যারিস্টার কায়ছার কামাল ও ডা. আনোয়ারুল হক।
নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার বাসিন্দা ও তৃণমূল বিএনপির সমর্থক বাছির মিয়া বলেন, শুধু ভাটি-বাংলা নয়, উজান ভাটির ভূমিপুত্র নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি বিগত সময়ে প্রতিমন্ত্রী ছিলেন, আশা করছি এবারও তিনি নবগঠিত মন্ত্রিপরিষদের যোগ্য আসনে ঠাঁই পাবেন।
নেত্রকোণা কলমাকান্দা অঞ্চলের বাসিন্দা আবু আক্তার বলেন, দুঃসময়ে ব্যারিস্টার কায়সার কামাল এ অঞ্চলসহ সারাদেশে বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের আইনী সহায়তাসহ বিভিন্নভাবে সহযোগিতা করে পাশে থেকেছেন। আমরা চাই তিনি মন্ত্রী হয়েও এ অঞ্চলের মানুষের পাশে থাকবেন।
অন্যদিকে নেত্রকোণা সদর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য জনাব ডা. আনোয়ারু হককে দেখতে চান স্বাস্থ্যখাতে। এ এলাকার মানুষের চাওয়া তিনি মন্ত্রীত্ব পেলে দায়িত্ব ও কর্তব্য মনে করে সারাদেশের স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে পারবেন।

