ক্রিকেটখেলা

বগুড়াতে ইন্টারন্যাশনাল ক্রিকেট আগের মত আবার ফিরবে- তা‌মিম ইকবাল খাঁন।

ক্রীড়া ডেক্স:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খাঁন বলেছেন, বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট বগুড়া। আশা করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট আগের মত আবার ফিরবে। বগুড়ায় ক্রিকেট একাডেমী হলে মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়ের মত প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমকে প্রেজেন্ট করতে পারে। আমি বগুড়ায় অনেক বার এসেছি।

আমার খুব প্রিয় বগুড়ার মাঠ। আমি বগুড়ার ক্রিকেট মাঠে অ‌নেক খেলেছি। তিনি আরো বলেন, ক্রিকেট বা ফুটবল নয় যে কোন স্পোর্টস প্রোগ্রামে সব সময় আমাকে কাছে পাবেন। একটা সময় ছিল ২০-২৫ বছর আগে প্রচন্ড পরিমাণ এরকম টুর্নামেন্ট হতো বিভিন্ন ধরনের খেলাধুলা হতো। মাঝখানে এটা ধীরে ধীরে কমে যাচ্ছিল। এখন আস্তে আস্তে এসব টুর্নামেন্ট ফিরে আসছে। খেলা হচ্ছে বিভিন্ন মাঠে ফুটবল বলেন ক্রিকেট বলেন ভলিবল বলেন বা গ্রাম্য বিভিন্ন খেলা হচ্ছে।

এসব টুর্নামেন্ট বেশি বেশি হওয়া প্রয়োজন কারণ এখনকার বাচ্চারা খেলতে যাবে, খেলা দেখতে যাবে, এগুলো দেখেই এরা শিখবে এবং খেলবে বিভিন্ন মানুষের সঙ্গে মিশবে। ৩১ অক্টোবর শুক্রবার বিকাল বগুড়া সদরের এরুলিয়া হাইখোলা বালুর মাঠে তি‌নি এ সব কথা ব‌লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *