কেন্দুয়ায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উপজেলা ও পৌর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
রিজুওয়ান আহম্মদঃ উপজেলা প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দুয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর( মঙ্গলবার) বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌর শহরে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দুয়া-আটপাড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-জেলা যুবদলের সভাপতি সাহাব উদ্দিন রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরিপ, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান ১৪নং মোজাফরপুর ইউনিয়ন যুবদল নেতা এ,বি,সুমন।
বক্তব্যে প্রধান অতিথি বলেন- সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে দলের নীতি নির্ধারকরা যাকেই মনোনয়ন দিবেন আমি তার নির্বাচন করবো। কেন্দুয়া আটপাড়া আসনের জনগন আপনারা আমার পাশে থাকবেন, আমি সুখে দুঃখে আপনাদের সংঙ্গে থাকতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনা সভা শেষে কেন্দুয়া পৌরসভার বিভিন্ন রাস্তায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.
