২ সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
নেত্রকোনায় জেলার বারহাট্টা উপজেলা রায়পুর ইউনিয়নের বারই তাতিয়ার বয়লার ব্যবসায়ীর মোতালিব ও ছদরুল আমীন এর বিরুদ্ধে ২ সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে নেত্রকোনা জেলা ও দায়রা জজ ( নারী ও শিশু নির্যাতন দমন ট্রাবুনালে মামলা দায়ের করেন। অভিযুক্ত মোতালিব মিয়া (৪০)পিতা:আব্দুল করিম, ও ছদরুল আমীন (৩৪)পিতা:আবু হাসিদ বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়ন এর বারই তাতিয়ার গ্রামের বাসিন্দা, ভুক্তভোগী একই ইউনিয়নের বাসিন্দা। ভুক্তভোগীর স্বামীর ঢাকায় শ্রমিক এর কাজ করে দীর্ঘদিন যাবত। স্বামী ঢাকায় থাকায় প্রায় ৪ বছর ধরে উত্ত্যক্ত করছেন ও কুপ্রস্তাব দিচ্ছেন মোতালিব ও ছদরুল। ০৫/০৬/২০২৫ ইং তারিখে রাত অনুমানিক ১২ টার সময় নারী বাথরুম যাওয়ার সময় মোতালেব ও ছদরুল মিয়া পিছন থেকে মুখ চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। তিনি চিৎকার করলে তাহার স্বামী ও পাশের বাড়ীর লোকজন এগিয়ে আসলে মোতালেব ও ছদরুল পালিয়ে যান। ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দিতে গেলে মোতালেব ও ছদরুল প্রভাব খাটিয়ে পুলিশের যোগ সাজগে অভিযোগ নিতে তাল বাহানা করেন। এলাকা বাসীর সু-পরামর্শে ভুক্তভোগী নারী, জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাবুনালে মামলা দায়ের করেন। মোতালিব ও ছদরুল আদালত থেকে জামিন নিয়ে ভুক্তভোগীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য অত্র এলাকার বিভিন্ন সন্তাসী দিয়ে ভুক্তভোগীকে মারপিট, অশ্বীল ভাষা প্রযোগ, সহ গুম খুন যেকোন ধরনের ক্ষতি সাধনের হুমকি প্রদান করেন। ভুক্তভোগী নারীও তার পরিবার নিরাপত্তাহীনিতায় ভুকছেন। এলাকা বাসীর কাছে জানতে চাইলে এলাকা বাসী জানান যে এই মোতালিব ও ছদরুল এর নজর খুব খারাপ, তারা বিভিন্ন সময় এলাকার বিভিন্ন নারী ও শিশু কে কুনজর ও কু-প্রস্তাব দেন। এলাকা বাসী তাহার শাস্তি দাবী করেন।

