জেলার খবরনেত্রকোনা

মোহনগঞ্জের ফাগুয়া গ্রামে বিষপ্রয়োগে গরিব খামারির ৩০০ হাঁস হত্যা

মোহনগঞ্জ প্রতিনিধি:

গত ২৪ অক্টোবর মোহনগঞ্জ উপজেলার ৩ নং ইউনিয়ন ফাগুয়া গ্রামে গরিব খামারি ফরহাদের ৩০০ হাঁস কে বা কারা বিষপ্রয়োগ করে মেরে ফেলেছে। এ নিয়ে এলাকার মানুষের শোকের মাতম চলছে। খবর নিয়ে জানা যায়, ফাগুয়া গ্রামের জনাব শান্তু মিয়ার ছেলে ফরহাদ। তাদের কোনো কৃষি জমিজমা নেই। ৩০০ হাঁস পালণ করেই চলতো সংসার। ৩০০ হাঁস বিষপ্রয়োগে হত্যার পর থেকে পরিবারটি যেন একেবারেই ভেঙে পড়েছে। এ বিষয়ে ফরহাদ বলেন, ‘কে বা কারা শত্রুতা করে, আমার ৩শ হাঁস হত্যার মাধ্যমে আমার সংসারের খাবার বন্ধ করে দিয়েছে। আমার পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে, আমরা এ বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করি। তাঁরা যেন আমার হাঁস হত্যার পেছনে কারা দায়ী তা খুঁজে বের করে। তিনি আরও বলেন আমার একমাত্র সম্বল ছিল এই ৩০০ হাঁস। তা হারিয়ে একেবারেই নিঃস হয়েছি, প্রশাসন যেন আমি ও আমার পরিবারকে বাঁচাতে সহযোগিতা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *