জেলার খবরময়মনসিংহ

ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ডা:পলাশ, জেলা ক্রাইম রিপোর্টার, ময়মনসিংহ।
ময়মনসিংহ নগরীর ৩৩ নং ওয়ার্ড শম্ভুগজ্ঞ এলাকায় বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই খুন হয়।
ঘটনার বিবরন সুত্রে জানা যায় জমি জমা সংক্রান্ত বিরুধের জের ধরে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই আজারুল ইসলাম চুন্নু (৩২)নামের এক ব্যক্তির মৃত্যু হয়।মৃতের স্ত্রী তাঞ্জিনা আক্তার (২২)বাদি হয়ে কতোয়ালি মডেল থানায় গত ২৩ অক্টোবর বৃহস্পতি বার একটা হত্যা মামলা দায়ের করেন।স্থানীয় সুত্রে জানা যায় ঘটনা টা জমি জমা সংক্রান্ত হলেও বড় ভাইয়ের স্ত্রীর সাথে ছোট ভাইয়ের পরকিয়ার সম্পর্ক থাকার জেরেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
ঘটনা ঘটার পর থেকে খুনী বড় ভাই মাজহারুল ইসলাম সুমন ও তার স্ত্রী জান্নাত আক্তার পলাতক রয়েছে। এব্যাপারে কোতোয়ালি থানার ওসির কাছে জানতে চাইলে উনি জানান এই ঘটনার সুস্থ্য তদন্ত করে দ্রুত আসামীদের ধরার ব্যাবস্থা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *