জেলার খবরময়মনসিংহ

বাজার মনিটরিং এ দূরবস্থায় ময়মনসিংহ নগরী


ডা:পলাশ, জেলা ক্রাইম রিপোর্টার ময়মনসিংহ।
ময়মনসিংহ নগরীতে দিনের পর দিন অপরাধ এবং অপরাধিদের সংখ্যা বেড়েই চলেছে।মাদক,নারী,জুয়া,ছিনতাই,ধর্ষন,ইফটিজিং এর মতো অপরাধের খবর প্রতি নিয়ত শোনা যাচ্ছে। শুধু তাই নয় এর সাথে যোগ হয়েছে বাজার সিন্ডিকেট এবং ভুক্তাদের অধিকার লংগনের ঘটনা।নগরীর বিভিন্ন বাজার মনিটরিং করে দেখা গিয়েছে বাজার গুলোতে সবজি,মাছ,মসল্লা,মাংসের দাম একে বাজারে একেক রকম।
এবং বিক্রেতারা একটা সিন্ডিকেট করে সাধারন ক্রেতাদের বিভিন্ন ভাবে হয়রানী করছে প্রতি নিয়ত।নামে মাত্র ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র থাকলেও একটা ও সঠিক নাই।ক্রেতাদের মাপে কম দেওয়া,দামে বেশি ধরা থেকে শুরু করে নিন্ম মানের পন্য সরাবরাহ করে আসছে দির্ঘদিন যাবৎ।মাংস মহাল গুলোতে গিয়ে দেখা গিয়েছে ছাগল কেটে খাসির নাম করে চড়া দামে বিক্রি করছে।খুব সকালে এর সত্যতা যাচাই করতে গেলে দেখা মিল্য শত শত ছাগল জবাইয়ের।এরকম ভাবে দিনের পর দিন বাজার গুলিতে চলছে অব্যবস্থাপনার চিত্র।ক্রেতা সাধারনের সাথে কথা বলে জানা যায় বছরের পর বছর বাজার মনিটরিং হয়না এবং হলেও নাম দেখানো নগরীর মেইন পয়েন্টের বাজার গুলোতে একটু হয় কিন্ত আসে পাশের বাজার গুলোতে কেউ যায়না।আর মনিটনিং যা হয় তা কেবল লোক দেখানো।এহেন পরিস্থিতি থেকে সাধারন ক্রেতাগনের মুক্তির জন্য যথা যথ ব্যাবস্থা গ্রহনের বিনীত অনুরুধ জানিয়েছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *