সর্বশেষ

সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মশাল মিছিল

মহিউদ্দিন তালুকদার
নেত্রকোনা প্রতিনিধি

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, হয়রানি, বিচারহীনতার সংস্কৃতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন।

আজ সোমবার ১০ ই মার্চ রাত ৮টায় বিশ্ববিদ্যালয় গেটের সামনে থেকে এ মিছিল শুরু হয়ে বিভিন্ন স্লোগান ও মশাল জ্বালিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেত্রকোনা শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হন।

সমাবেশে এসময় বক্তব্য রাখেন
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম, ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন,বাংলা বিভাগের প্রভাষক মাহফুজা মাহবুব
শিক্ষার্থী হাফছা ইসলাম মোহ ও রাজিব মিয়াসহ অন্যানরা।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলা, উদাসীনতা এবং নিষ্ক্রিয়তার সুযোগে এসব অপরাধ প্রবণতা বাড়ছে। বক্তারা এসময় আরো উল্লেখ করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার সাহস পাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাষ্ট্র এবং প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।
এসব বর্বরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীর অধিকার রক্ষায় এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তী সরকারের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ সচেতন নাগরিকরা অংশ নেন। মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘ধর্ষণের বিচার চাই’, ‘নারী নির্যাতন বন্ধ করো’, ‘আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করো’—এই ধরনের স্লোগান দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *